রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বড় লিড নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:১১ এএম আপডেট: ১২.০৮.২০২৬ ১০:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “তিনি ইরানকে বিশ্বাস করেন না।”

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘আমাদের এখন হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’ 

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জলপথটিতে কার্যকর অবরোধ গড়ে তুলেছে।”

তবে ট্রাম্পের দাবির বিপরীতে ইরান হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। 

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে। তেহরানের দাবির মধ্যে যুদ্ধের অবসান এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ ছাড়ার বিষয়ও রয়েছে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে ওমান ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে চলছে বলে জানিয়েছে কাতার। তবে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া নিয়ে এখনো সমঝোতা হয়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে অচলাবস্থা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক তেলবাজার ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা/রয়টার্স/সিবিএস

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   ট্রাম্প   পূর্ণ নিয়ন্ত্রণ   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close