মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      বিএনপিতে উপেক্ষিত ত্যাগীরা      বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব      ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও চারজনের      নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা      সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের মূল্য      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬      
আন্তর্জাতিক
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:০৬ এএম আপডেট: ১২.০৮.২০২৬ ১১:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৫৪ জনে। দেশটির পশ্চিমাঞ্চলে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনো জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, সোমবার (১০ আগস্ট) পশ্চিম কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশজুড়ে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পেরেইরা ও কালি শহরে।

ভূমিকম্পে প্রায় ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন ভবন পুরোপুরি ধসে পড়েছে। কালি শহরেই অন্তত ৯৫ জনের মৃত্যু এবং ৪৫টি স্থাপনা পুরোপুরি বা আংশিক ধসে পড়ার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ধসে পড়া ভবনগুলোর নিচে এখনো বহু মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা হাতুড়ি, বেলচা ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কালি শহরে ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন। স্বেচ্ছাসেবকেরা নীরব থাকার সংকেত দিয়ে ধ্বংসস্তূপের নিচে জীবনের কোনো চিহ্ন আছে কি না, তা শনাক্তের চেষ্টা করছেন।

সূত্র: আল জাজিরা


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কলম্বিয়ায় ভূমিকম্প   নিহত   ধ্বংসস্তূপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close