রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
দেশজুড়ে
শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে বিকল্প পথে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি শ্রীপুর স্টেশনে এখনো আটকা রয়েছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া গামী বলাকা এক্সপ্রেস সকাল ৮টার দিকে শ্রীপুর স্টেশনে পৌঁছায়। এরপর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি আর চলতে পারেনি। এতে শত শত যাত্রী আটকা পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে গেলেও জারিয়া গামী যাত্রীরা বিপাকে পড়েছেন।

জারিয়াগামী যাত্রী আ. রহিম বলেন, “সকালে ঢাকা থেকে ট্রেনে উঠেছি। জারিয়া যাব। শ্রীপুরে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হলে আটকা পড়ি। ট্রেনের অনেক যাত্রী আটকা পড়েছেন। কখন বাড়ি ফিরব জানি না।”

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামিমা জাহান বলেন, সকাল ৮টার দিকে বলাকা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। পরে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটি আটকা পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যে পাঠানো হবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ট্রেনের ইঞ্জিন বিকল   ভোগান্তি   গাজীপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close