সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনাস্থল ও ভিডিও সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকিরের সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হন। পরে তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পর প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মসূচি দেখে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যে সংগঠনটি বর্তমানে সরকার কর্তৃক নিষিদ্ধ, তারা কীভাবে মহাসড়কে মিছিল ও সমাবেশ করার সাহস পেল, সেটাই এখন বড় প্রশ্ন। প্রকাশ্যে মিছিলের পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “সামাজিকমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   নিষিদ্ধ ছাত্রলীগ   মিছিল ও সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close