মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
দেশজুড়ে
বিএমডি’র নির্বাহী পরিচালক হলেন জাহাঙ্গীর আলম
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৪:২২ পিএম

বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচ ও টেকসই পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে মো. জাহাঙ্গীর আলম খানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ১৪(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

সরকারের এ সিদ্ধান্তে বিএমডিএর প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মহলে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জবাবদিহিতা এবং উন্নয়নমুখী কর্মপরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন গতি পাবে। বিশেষ করে সেচ ব্যবস্থার আধুনিকায়ন, ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বিএমডিএ।

নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খানকে বিএমডিএ পরিবারের সকল প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে আন্তরিক সু-স্বাগতম ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। 

তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি দক্ষতা, স্বচ্ছতা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং কৃষকবান্ধব সেবা আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের কৃষি ও সেচ উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। নিরাপদ পানি ব্যবস্থাপনা, আধুনিক সেচ প্রযুক্তির বিস্তার এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ভূমিকা জাতীয় পর্যায়ে প্রশংসিত। নতুন নেতৃত্বে সেই অগ্রযাত্রা আরও বেগবান হবে, এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   বরেন্দ্র কর্তৃপক্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close