সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বান্দরবানে ২০৯ পরিবার পেল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের সহায়তা
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাম্প্রতিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস।

বুধবার (১২ আগস্ট) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ সময় বান্দরবান পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, টেকনিক্যাল অফিসার মো. আব্দুল আজিজ, গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পৌর এলাকার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ২০৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকের হাতে ৮ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা তুলে দেন অতিথিরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close