সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে হামলায় আহত ২৪ বাংলাদেশি, দূতাবাসের উদ্যোগ      ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      
রাজনীতি
কোকোর জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের দোয়া
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি : বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের দোয়া

ছবি : বনানী কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১২ আগস্ট) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরের পাশে এ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কোকো   জন্মবার্ষিকী   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close