মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীকে হত্যা, ঘাতক ছেলেকে পুলিশে দিলেন বাবা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:০১ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১২:২৬ পিএম
ঘাতক জুয়েল রানা। ছবি: প্রতিনিধি

ঘাতক জুয়েল রানা। ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারের নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৫৫) হত্যাকান্ডের ঘটনায় জুয়েল রানা (২৫) নামে এক যুবককে পুলিশে দিয়েছেন পিতা আব্দুল খালেক।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে সদর থানা পুলিশকে আব্দুল খালেকের দেয়া তথ্যমতে সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া জুয়েল রানা শহরের সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারের আব্দুল খালেকের ছেলে। অন্যদিকে হত্যাকান্ডে নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, নিরাপত্তাকর্মী আব্দুর রহমানকে হত্যার পর জুয়েল রানা বিষয়টি তার মাকে জানান। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে থানা পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত বাইসাইকেল, মোবাইল ফোন ও ব্যবহৃত লাঠি উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  হত্যাকান্ড   পুলিশ   ঠাকুরগাঁও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close