সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বুড়িচংয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘যুব শক্তি—জাতির শক্তি, আগামীর বাংলাদেশ’—প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় বর্ণাঢ্য যুব র‍্যালির আয়োজন করা হয়। 

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ উপজেলা শাখার আয়োজনে উৎসাহ-উদ্দীপনা ও তারুণ্যের প্রাণবন্ত উপস্থিতিতে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। 

যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা সভাপতি মো. ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামীর বুড়িচং পৌরসভার আমীর মো. তাজুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের কুমিল্লা উত্তরের সভাপতি মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান ও সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার সভাপতি মো. জাকারিয়া খান ও সেক্রেটারি জয়নাল আবেদীন। 

বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  যুব দিবস   র‌্যালি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close