শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা      দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ      
দেশজুড়ে
নবীনগরে দুই ঔষধ ব্যবসায়ীকে জরিমানা
নবীনগর ( ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই ঔষধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১২ আগস্ট) বিকালে উপজেলা সদরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক ও নবীনগর থানা পুলিশের সহযোগিতায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত পরিচালনার খবরে উপজেলা সদরের বেশ কয়েক জন ঔষধ ব্যবসায়ী ফার্মেসী বন্ধ রাখতে দেখা যায়। এতে ঔষধ ক্রয় করতে আসা রোগী ও তাদের স্বজনরা বেশ বিপাকে পড়েন। এ ছাড়াও ঔষধ কোম্পানির লোকজন ও ঔষধ নিয়ে এসে দোকান বন্ধ পেয়ে বিপাকে পড়েন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, ‘অপরিছন্ন পরিবেশ, ঔষধের মেয়াদ না থাকাসহ ব্যবসায়ীদের বেশ কিছু অসংগতির কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন ঔষধ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও ঔষধ প্রশাসন অধিদপ্তর যখনই প্রয়োজন মনে করবে অভিযান পরিচালনা করা হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জরিমানা   ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close