বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশই ঠিক করবে : চিফ হুইপ      নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু      ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের      বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      
দেশজুড়ে
ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানের পর সাংবাদিকদের ওপর হামলা
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১০:১৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান শেষ হওয়ার পর সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ফুটপাত দখলকারী ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোয়ালাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে উপজেলা প্রেস ক্লাবের দিকে ফিরছিলেন কয়েকজন সাংবাদিক। এ সময় ফুটপাত দখলকারী ১৫ থেকে ২০ জন ফল ব্যবসায়ী তাদের পথরোধ করে হামলার চেষ্টা করেন। একপর্যায়ে সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের হাতে থাকা দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের নিরাপত্তা দিয়ে গোয়ালাবাজারস্থ প্রেস ক্লাবে নিয়ে যান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এর আগে বুধবার দুপুরে গোয়ালাবাজার এলাকায় ফুটপাত দখল, অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা।

অভিযান চলাকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ফল জব্দ করা হয় এবং মোট ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা ফল স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা জানান, আগামী পাঁচ দিন ফুটপাতে কোনো ব্যবসায়ী যাতে বসতে না পারেন, সে বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে। এরপরও কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আগামী সোমবার (১৭ আগস্ট) পুনরায় অভিযান চালানো হবে।

অভিযানে শেরপুর হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান, ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফুটপাত দখল   সাংবাদিক   হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close