মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
বিনোদন
শাড়ি প্রতারণা মামলায় তানজিন তিশার জামিন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:০৩ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৫ সালের নভেম্বরে মামলাটি দায়ের করা হয়। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ নভেম্বর অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, তানজিন তিশা একজন পরিচিত মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা। দীর্ঘদিন ধরে তিনি দেশের মিডিয়া অঙ্গনে কাজ করছেন। এই পরিচয়ের সূত্রে তিনি অ্যাপোনিয়ার অনলাইন পেজে যোগাযোগ করেন এবং বিভিন্ন শাড়ি দেখার পর একটি শাড়ি পছন্দ করেন। শাড়িটির মূল্য ছিল ২৮ হাজার ৮০০ টাকা।

অভিযোগ অনুযায়ী, শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর ভয়েস মেসেজ ও বিভিন্ন বার্তার মাধ্যমে তিনি শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়ার পেজ প্রচারে সহযোগিতা করার আশ্বাস দেন। পেজ কর্তৃপক্ষও তাকে শাড়িটি পরে প্রচারণায় অংশ নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, তানজিন তিশা গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। কিন্তু এরপর প্রায় ১০ মাস পার হলেও তিনি শাড়িটি পরে পেজটির প্রচারে অংশ নেননি। একইসঙ্গে অভিযোগকারী পক্ষের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে তার কোনো যোগাযোগ ছিল না বলেও মামলায় দাবি করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, শাড়িটি নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণায় অংশ না নিয়ে তানজিন তিশা তাদের সঙ্গে প্রতারণা করেছেন এবং বিশ্বাসভঙ্গ করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে অভিযোগের সত্যতা যাচাইয়ে আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত শেষে ডিবি প্রতিবেদন জমা দিলে সেটি পর্যালোচনা করে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। বৃহস্পতিবার সেই সমনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে জামিন পেলেন এই অভিনেত্রী।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আত্মসমর্পণ   জামিন   তানজিন তিশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close