মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তবে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ এরই মধ্যে মারা গেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুজ্জোহা শাহানশাহ বলেন, মামলায় অভিযুক্ত ১৪ আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন।

পরে ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   তরিকুল হত্যা মামলা   যাবজ্জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close