বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণের প্রত্যাশায়’—এ প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও ঢাকার স্পেশাল ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইয়াকুব আলী।

ইয়াকুব আলী বলেন, ‘অভিভাবকদের নিয়মিত সন্তানের ক্লাসের খোঁজখবর রাখতে হবে। সন্তানের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য হলেও নিয়মিত প্রতিষ্ঠানে যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। ক্লাসে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অবশ্যই বিষয়টি অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানকে অবগত করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের ইউএনও, ডিসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কবি-সাহিত্যিক হবে—আমি এই প্রত্যাশা করি।’

মোখলেছুর রহমান পাটোয়ারী বলেন, ‘একজন শিক্ষার্থী ২৪ ঘণ্টার মধ্যে অল্প সময় পাঠগ্রহণের জন্য কলেজে আসে। বেশির ভাগ সময় আপনার সন্তান আপনাদের কাছেই থাকে। তাই সবচেয়ে বেশি দায়িত্ব অভিভাবকদের। আপনারা সচেতন হলে আপনাদের সন্তান সুশিক্ষিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কলেজের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সেই শিক্ষার্থীকে আমি প্রতি মাসে তিন হাজার টাকা করে দেব, যতদিন সে পড়াশোনা করবে। আগামী এইচএসসি পরীক্ষায় যারা এ প্লাস পাবে, তাদের পড়াশোনার খরচের জন্য দেড় হাজার টাকা করে দেব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো।’

কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক তৌহিদ শামীম, সহকারী অধ্যাপক আলহাজ্ব হাবিবুল্লাহ সিদ্দিকী, সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন, শরীরচর্চা শিক্ষক আদম আলী, শিক্ষার্থীদের অভিভাবক রেজাউল করিম ও রামপ্রসাদ কর্মকার এবং শিক্ষার্থী মার্জিয়া খাতুনসহ আরও অনেকে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অভিভাবক   সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close