বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিফ মাহমুদসহ চারজনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক      প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বাংলাদেশই ঠিক করবে : চিফ হুইপ      নেপালের দুর্যোগে মানবিক সহায়তার ঘোষণা বাংলাদেশের      ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত      আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু      ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের      বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      
বিনোদন
ভাঙ্গায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২৮ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৩:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামে তারেক মাসুদের গ্রামের বাড়িতে নীরবে-নিভৃতে ক্ষণজন্মা এই নির্মাতার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে তার সমাধিতে পুষ্পস্থাবক অর্পণকালে উপস্থিত ছিলেন তারেক মাসুদ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, তারেক মাসুদের বৃদ্ধা মা নুরুন্নাহার মাসুদসহ পরিবারের সদস্যরা।

এ সময় পুত্রের স্মৃতিচারণ করে তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ বলেন, “আমার মনে আজ বড় কষ্ট। আমি চেয়েছিলাম তারেকের নামে গ্রামের বাড়িতে একটি জাদুঘর হবে। জাদুঘরটি আমি নিজ হাতে সাজাবো। এটাই আমার একমাত্র চাওয়া-পাওয়া। কিন্ত তার কিছুই হয়নি। সরকারের কাছে আর কিছুই চাই না। আমার তারেক খাইয়া না খাইয়া ছবি তৈরি করেছে।”

পরে তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক ও ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিঞা বেনজীর আহমেদ, সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক মো. সরোয়ার হোসেন, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সভাপতি আবু বকর  ছিদ্দিক, ভাঙ্গা নাগরিক কমিটির সদস্য সুভাষ মন্ডল, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ প্রমুখ।

এ সময় তারেক মাসুদ ফাউন্ডেশনের আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালী বলেন, “তারেক মাসুদ যা চেয়েছিলেন, তার কোনোটিই আমরা পাইনি।” 

তিনি আরও বলেন, “সুস্থ সাংস্কৃতিক চর্চার বিপরীতে বর্তমানে সংস্কৃতি জগতে গালিগালাজসহ নানা অপসংস্কৃতি জায়গা করে নিয়েছে। চলচ্চিত্র নির্মাতারা যদি সুস্থ সাংস্কৃতিক চর্চার দিকনির্দেশক তারেক মাসুদের চিন্তা-চেতনাকে অনুসরণ করেন, তবেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”

তিনি ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরের নামকরণ তারেক মাসুদ চত্বর করার দাবি জানান। 

স্মরণসভায় উপস্থিত বক্তারা বলেন, “তারেক মাসুদ শুধু একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির একজন নিবেদিতপ্রাণ কর্মী। তার সৃষ্টিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও মানবিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরের জোকা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির সহ নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। তার নির্মিত ‘মাটির ময়না’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশেষ পরিচিতি এনে দেয়।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  চলচ্চিত্র   তারেক মাসুদ   ১৫তম মৃত্যুবার্ষিকী   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close