বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
ধামইরহাটে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ১৫ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবুল মঞ্জুর মিঠু (৫০) উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল মঞ্জুর মিঠু একজন মাদকাসক্ত। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে সে নিজ বাড়িতে ১৫ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে ওই মেয়ের দাদি (আসামির মা) আনজু আরা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বজেন্দ্রনাথ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ মামলা   কারাগার   নওগাঁ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close