মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি করায় রিভা ফুডকে জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর শহরে ভেজাল শিশু খাদ্য বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা  জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের অনুমোদনহীন খাদ্য জব্দ করে জনসম্মুখে তা বিনষ্ট করা হয়। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ জরিমানা করেন।

জানা যায়#, কেশবপুর শহরের মেইন রোডের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রিভা ফুডের মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্যপণ্য কেশবপুর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারের ছোট-বড় দোকানে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবর গোপন সংবাদের ভিত্তিতে যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান নেতৃত্বে ভোক্তা অধিকার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ওই ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ বেজাল শিশু খাদ্য জব্দ করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক রিভা ফুডের মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মো. সেলিমুজ্জামান বলেন, ‘শিশুদের খাদ্যপণ্যে অনিয়ম, বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি   রিভা ফুডকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close