মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
মৌলভীবাজারে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে সাত থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানের  নির্দেশনায় এবং পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানে পুলিশ সদস্যদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা ও সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।

এ সময় হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনসহ বিভিন্ন অনিয়মে ৪৭টি যানবাহন আটক করা হয় এবং বিভিন্ন মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজারে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল   চেকপোস্ট কার্যক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close