শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      দলের কাণ্ডারি থেকে রাষ্ট্রের অভিভাবক      তামিমকে টপকে টেস্টে মোমিনুলের রেকর্ড      সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন হবে : চিফ হুইপ      রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে তিনটি মনোনয়নপত্র দাখিল      মগবাজারে বহুতল ভবনে আগুন      ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা      
দেশজুড়ে
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত ২০
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ছাত্রদলসহ অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না, শহিদ ও আরমান রয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, বুধবার (১২ আগস্ট) বিকালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। এতে বাধা দিতে গিয়ে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ আহত হন। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে বিভিন্নভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে নেতাকর্মীরা স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে উদ্দেশ্য করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিতে থাকেন। পরে স্থানীয় সংসদ সদস্যও একটি পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজ, আমীর হামজা মুন্না ও শহিদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করার আগমুহূর্তে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

একপর্যায়ে মিছিলে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা ছড়িয়ে-ছিটিয়ে যান। এ সময় হামলায় প্রায় ২০ নেতাকর্মী আহত হন। আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া আহত উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে আহত ছাত্রদল নেতা মাহফুজুর রহমান বলেন, ‘ঢালুয়া এলাকায় আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছিল। এমন সময় যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা করে। এতে আমিসহ অন্তত ২০ জন আহত হয়।’

অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বলেন, ‘দুই গ্রুপ একসঙ্গে হয়ে প্রতিবাদ মিছিল করি। এমন সময় মিছিলের শেষের দিকে কেউ একজন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে নিয়ে খারাপ মন্তব্য করেন। এটা নিয়ে একটু হট্টগোল হয়। পরে আমরা মীমাংসা করে দিয়েছি।’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ‘এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। এলাকায় শান্তি রয়েছে। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   প্রতিবাদ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close