বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
নাচোলে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ইমন নামে ওই কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের কসবা (পলিথিন মোড়) গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে তাকে আটক করা হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কসবা (পলিথিন মোড়) গ্রামের মিজানুর রহমানের ছেলে ইমন প্রতিবেশীর ছয় বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি চিৎকার করলে ইমন পালিয়ে যায়।

পরে শিশুটি তার মাকে ঘটনাটি জানালে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও শিশুটির মায়ের কাছ থেকে জানতে পেরে পুলিশকে অবহিত করা হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। স্বজনরা দুপুরের ট্রেনে রামেক হাসপাতালের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে শিশুটিকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছে পরিবার।

এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  নাচোল   শিশুকন্যা ধর্ষণ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close