বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
৫২ ঘণ্টা পরও লাকসামে গ্যাস নেই, চরম দুর্ভোগে মানুষ
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসাম পৌরসভা ও আশপাশের এলাকায় টানা ৫২ ঘণ্টা ধরে সাপ্লাই গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গ্যাসের অভাবে রান্নাবান্না ব্যাহত হওয়ায় অনেক পরিবারকে শুকনো খাবার ও হোটেলের খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে।

গ্যাস না থাকায় স্থানীয় হোটেল ও রেস্তোরাঁগুলোতে বেড়েছে মানুষের চাপ। তবে পরিবারের সবাইকে নিয়ে নিয়মিত হোটেলে খাওয়া সম্ভব না হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি বিপাকে পড়েছেন।

এক ভুক্তভোগী বলেন, “গ্যাস না থাকায় পরিবার সামলানো কঠিন হয়ে পড়েছে। শিশুরা সময়মতো খাবার পাচ্ছে না, কর্মজীবীরাও ভোগান্তিতে পড়েছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাই।”

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গ্যাস সংকট   লাকসাম   ভোগান্তি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close