বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
এসএসসিতে ১১৮০ নম্বর পেয়ে লোহাগাড়ায় প্রথম নাতাশা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ১১৮০ নম্বর পেয়ে উপজেলায় প্রথম হয়েছে নাতাশা নাওরিন ফৌজিয়া। সে পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়।

১২৫০ নম্বরের মধ্যে ১১৮০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে নাতাশা। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

নাতাশার বাবা মো. সাইফুল্লাহ চৌধুরী ও মা ফরিদা ইয়াছমিন মেয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি নাতাশার আগ্রহ ছিল। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার কারণেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

নাতাশার শিক্ষকরা জানান, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, সময়ের সঠিক ব্যবহার এবং পড়াশোনায় মনোযোগ ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। পরীক্ষার প্রস্তুতির সময়ও সে নিয়মিত পড়াশোনা করেছে।

নাতাশা জানায়, এই ফলাফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের সহযোগিতা সবচেয়ে বেশি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজ করতে চায় সে।

নাতাশার এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা। তারা আশা করছেন, তার এই ফলাফল লোহাগাড়ার অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এসএসসি   লোহাগাড়া   সাফল্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close