শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      
দেশজুড়ে
রাজশাহীতে নীলসাগর গ্রুপের সেলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত
হাবিবুর রহমান, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৫২ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৭:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে ‘সেলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিক্রয় কার্যক্রম জোরদার, বাজার সম্প্রসারণ, পণ্যের গুণগত মান ও বাজারজাতকরণ, ড্যামেজ নিয়ন্ত্রণ এবং ডিপো পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) রাজশাহীর পদ্মা গার্ডেনে নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন।

বিশেষ অতিথি ছিলেন নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টসের হেড অব কনজ্যুমার মো. আহসান হাবীব বিপ্লব, ফিড ডিভিশনের (সেলস অ্যান্ড মার্কেটিং) জেনারেল ম্যানেজার মো. আব্দুল আজিজ, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. নূর এ আলম ছিদ্দিক এবং হেড অব সেলস (সিপিডি) মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক খোলা কাগজের রাজশাহী ব্যুরো প্রধান শ. ম. সাজু ইসলাম।

সভা সঞ্চালনা করেন এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং, সিপিডি) মো. রাজীব আহমেদ।

সভায় সেলস ডেভেলপমেন্টের বিভিন্ন দিক, এসএম, টিএসএম ও আরএসএমদের দায়িত্ব ও করণীয়, বিভিন্ন পণ্য নিয়ে ভোক্তাদের অভিযোগ, উৎপাদিত পণ্যের বর্তমান গুণগত মান এবং বাজারজাতকরণে প্রতিযোগিতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া ড্যামেজ নিয়ন্ত্রণ, ডিপোর লাভ-ক্ষতি নিয়ে পরিকল্পনা, জনবল নিয়োগ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিপো স্থাপন, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ডিলার নিয়োগ এবং সেলস কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন নিয়েও সভায় আলোচনা হয়।

সভায় আগস্ট মাসের নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং মাঠপর্যায়ে বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকার বাজার পরিস্থিতি পর্যালোচনা করে কার্যকর পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে নীলসাগর গ্রুপের এসএম, এএসএম, আরএসএম, টিএসএম, এসআর, ডিএসআরসহ সহযোগী ডিএসআর (অটোচালক) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবর্তিত বাজার পরিস্থিতিতে বিক্রয় কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা, পণ্যের মান ধরে রাখা এবং সুশৃঙ্খল ডিপো ব্যবস্থাপনা নীলসাগর গ্রুপের ব্যবসায়িক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   নীলসাগর গ্রুপ   সেলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close