বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      আসিফ মাহমুদের দেয়া সব নিয়োগ-পদোন্নতির নথি তলব দুদকের      আগস্টে মব সহিংসতায় নিহত ২৮, নদী-খাল-জঙ্গলে হত্যাকাণ্ডের শিকার ৮৭      সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯       ডেঙ্গুতে আরও চার মৃত্যু, নতুন রোগী ১২৫২      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ক্ষেতলালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ক

র্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় তার সহধর্মিণী নাজমা আরা বেগম উপস্থিত ছিলেন।

জেলা পাউবো সূত্রে জানা গেছে, বিলের ঘাট এলাকার সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তুলসীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশে পর্যায়ক্রমে পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে সোনালু ও কেসিয়া জাভানিকাসহ বিভিন্ন প্রজাতির চারা রয়েছে।

জানা গেছে, বাঁধের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তুলসীগঙ্গা নদীর পাড়ের নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে বিলের ঘাট এলাকাটি স্থানীয়দের জন্য একটি মনোরম সবুজ পরিবেশ ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী ইয়াদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌরসভার প্রশাসক আব্দুর রউফ, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 

স্থানীয়রা জানান, নদীর বাঁধজুড়ে গাছ লাগানোর উদ্যোগটি পরিবেশ রক্ষার পাশাপাশি বিলের ঘাট এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলালে বৃক্ষরোপণ কর্মসূচি   উদ্বোধন করা   প্রতিমন্ত্রী আব্দুল বারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close