শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯      ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ      ভাইয়ের সম্পত্তিতে বোনের স্বত্ব নেই: হাইকোর্ট      আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      দলের কাণ্ডারি থেকে রাষ্ট্রের অভিভাবক      তামিমকে টপকে টেস্টে মোমিনুলের রেকর্ড      
দেশজুড়ে
লোহাগাড়ায় জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:১৮ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৮:২১ পিএম
উদ্ধারকৃত ধানের বীজের বস্তা ও পাশে শামসুল ইসলাম হেলালী

উদ্ধারকৃত ধানের বীজের বস্তা ও পাশে শামসুল ইসলাম হেলালী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদরাসার তালাবদ্ধ কক্ষ থেকে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদরাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। 

অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমিরের পাশাপাশি মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে জামেউল উলুম মাদরাসায় যান। এ সময় সুপারের কার্যালয়ের পাশের একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পেয়ে তিনি তা খোলার নির্দেশ দেন। পরে তল্লাশি চালিয়ে কক্ষটি থেকে কৃষকদের জন্য বরাদ্দ রাখা সরকারি আমন ধানের ১৩ বস্তা বীজ জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, ‘প্রায় ২০ দিন আগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য এসব বীজ ছাড় করা হয়েছিল। চরম্বা ইউনিয়নটি দুর্গম ও দূরবর্তী হওয়ায় কৃষকদের দুইজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়, যা আরও ১৫ দিন আগেই কৃষকদের হাতে পৌঁছানোর কথা ছিল। নির্ধারিত সময়ে বীজ বিতরণ না করে কীভাবে তা একজন রাজনৈতিক নেতার জিম্মায় গেল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে শামসুল ইসলাম হেলালী বলেন, ‘কৃষকদের বিতরণের জন্য তাদের মোট ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল এবং সেগুলো তারা মাত্র এক সপ্তাহ আগে হাতে পেয়েছেন। এর মধ্যে ৪ বস্তা বিতরণ করা হলেও বাকি বীজ কৃষকরা ব্যস্ততার কারণে সময়মতো নিতে পারেননি।’

কৃষকদের সম্মতিতেই বীজগুলো মাদরাসার কক্ষে সাময়িকভাবে সংরক্ষণ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

এ নিয়ে বায়েজিদ-বিন-আকন্দ বলেন, ‘উদ্ধারের পরপরই বীজগুলো প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। এছাড়া অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়ে ব্যাখ্যা চেয়ে মাদরাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়ায় জামায়াত নেতার মাদরাসা   সরকারি ধানের বীজ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close