বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
রূপগঞ্জে দেবরের আঘাতে ভাবীর মৃত্যু, গ্রেপ্তার তিন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পিএম আপডেট: ১৯.০৮.২০২৬ ৭:৪১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাছিমা বেগম (৫২) নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার বাবু মিজির বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— নিহত নাছিমার দেবর আলাউদ্দিন মিজি ওরফে আলাল (৪৫), তার স্ত্রী জোসনা খাতুন (৪০) ও মেয়ের জামাই মোহাম্মদ শাকিল খান (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মিজির বাড়িতে দোতলা ভবনের ছাদ দেওয়ার কাজ চলছিল। নির্মাণাধীন ভবনের ছাদের কিছু অংশ জমির সীমানায় পড়েছে দাবি করে বাবুর ছোট ভাই আলাউদ্দিন মিজি নির্মাণকাজে বাধা দেন। এ নিয়ে বাবু মিজি ও তার স্ত্রী নাছিমার সঙ্গে আলাউদ্দিনের কথা-কাটাকাটি শুরু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   দেবরের রডের আঘাত   ভাবীর মৃত্যু   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close