শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      দুর্ঘটনার কবলে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি, ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু      সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম      র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      
দেশজুড়ে
‘ফ্যামিলি কার্ড’ নিয়ে শুরু থেকেই জামায়াতের গাত্রদাহ : এমপি খোকন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৫৯ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১০:০৪ এএম

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে জামায়াতে ইসলামীর শুরু থেকেই গাত্রদাহ ছিল। বিএনপির ৩১ দফার কর্মসূচি ঘোষণার সময় জামায়াতের আমির ফ্যামিলি কার্ড নিয়ে কটাক্ষ করেছিলেন। অথচ এখন সংসদে তারাই সবার আগে ফ্যামিলি কার্ডের জন্য অস্থির হয়ে পড়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর এলাকায় পালরদী নদীর ভাঙন রোধে জরুরি নদীতীর প্রতিরক্ষা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নদীর তীরে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এমপি খোকন তালুকদার বলেন, “জামায়াতে ইসলামী মুখে এক কথা বলে, আবার প্রধানমন্ত্রীকে একা পেলে অন্য কথা বলে। তারা জানতে চান, কবে তাদের এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তাদের মুখে এক, ভেতরে আরেক। বাংলাদেশের মানুষ এসব প্রতারণা বুঝে গেছে।”

তিনি আরও বলেন, “সারা দেশে জামায়াতে ইসলামী বর্তমানে যেসব কর্মকাণ্ড করছে, সেগুলো আমরা বলতে চাই না। তাদের কর্মীরা আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ‘ফ্যামিলি কার্ড’   জামায়াত   সংসদ সদস্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close