শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ● ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      
দেশজুড়ে
বকশীগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৫১ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১১:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. ফরহাদুজ্জামান ফুটা (৪৫) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে পৌর এলাকার চালাকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার ফরহাদুজ্জামান ফুটা বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বকশীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরও।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফরহাদুজ্জামান ফুটাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফরহাদুজ্জামান ফুটা ২০২৫ সালে বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার ফরহাদুজ্জামান ফুটাকে শনিবার (১৫ আগস্ট) জামালপুর আদালতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   নাশকতা মামলা   আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close