শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভীসহ চার নেতা      হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু      রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      
দেশজুড়ে
পাটগ্রামে তিন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:১৬ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় তিনটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।  

শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ সব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। 

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পাটগ্রাম থানায় বহুতল ভবন নির্মাণ, কুচলিবাড়ী ইউনিয়নের সানিয়াজান নদীর ওপর আর্চ সেতু নির্মাণ এবং জগতবেড় মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে বন্যাকবলিত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ।

গণপূর্ত বিভাগের তথ্যানুযায়ী, পাটগ্রাম থানার নতুন ভবন নির্মাণ প্রকল্পের আওতায় পুলিশ সদস্যদের জন্য আধুনিক ও প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা রাখা হবে। এর মধ্যে ডাইনিং এরিয়া, কনফারেন্স রুম, ইন্সপেক্টর রুম, সার্ভিস ডেলিভারি সেন্টার, ম্যাগাজিন রুম, ডিউটি অফিসারের কক্ষ, ব্যারাক, প্রার্থনার স্থান, সহকারী উপ-পরিদর্শকদের ওয়ার্কস্টেশন ও মালখানাসহ বিভিন্ন সুবিধা থাকবে।

কুচলিবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সানিয়াজান নদীর ওপর ১০৪.১০ মিটার দীর্ঘ আর্চ সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়াও জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে বন্যাকবলিত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। বন্যা ও দুর্যোগের সময় স্থানীয় মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য এ ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী হিসেবে একজন মানুষকে পেয়েছি, যার মা তিন বারের প্রধানমন্ত্রী, বাবা রাষ্ট্রপতি ছিলেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। তিনি ১৬০ টাকার দুপুরের খাবার খান এবং সকাল নয়টায় সবার আগে অফিসে আসেন। তিনি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকেন। তিনি চাচ্ছেন দৃশ্যমান পরিবর্তন।’ 

স্থানীয়রা জানান, পাটগ্রাম নদীবেষ্টিত ও দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের জন্য এ সব প্রকল্পের গুরুত্ব অনেক। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, এএসপি শাহাদাত হোসেন, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল প্রমুখ।

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  ভিত্তিপ্রস্তর   ত্রাণমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close