শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ● ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      
দেশজুড়ে
খালেদা জিয়ার জন্মদিনে মহম্মদপুরে দোয়া ও আলোচনা সভা
মহম্মদপুর​ (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রাক্তন চেয়ারপার্সন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহম্মদপুর বাসস্ট্যান্ডের রওশন মার্কেট ট্রাফিক মোড় চত্বরে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমূর আলী মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান। 

সভায় অ্যাডভোকেট খান রোকনুজ্জামান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক আপসহীন প্রতীক। তার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।’

সভায় আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মহম্মদ মতিউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী সরদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল ও মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ড. এমএম রইচ উদ্দিন।

​আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে তার পরিবারের জীবিত সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   জন্মদিন   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close