শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি      ● দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ বসানোর নির্দেশ সরকারের      ● পৃথক মামলার সাজা আদালতের নির্দেশ ছাড়া একসঙ্গে চলবে না : হাইকোর্ট      ● জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: খলিলুর রহমান      ● যুদ্ধ নয়, শান্তি ও মানবতার বিশ্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী      
জাতীয়
চলতি বছরই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে: শাহে আলম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:২৯ এএম আপডেট: ১৬.০৮.২০২৬ ১০:৪৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি অর্থবছরেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষে ইসি স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বসে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে, সে সিদ্ধান্ত নেবে। তবে এই অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করব।

প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের পৌরসভার ময়লার ভাগার পরিদর্শন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্থানীয় সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close