রোববার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম: কাঠমান্ডুতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী      বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫      ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ      ফের মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি      সব দিক দিয়েই অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে : কামিন্স      জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী      
জাতীয়
কাঠমান্ডুতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের নেপালের কাঠমান্ডু থেকে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি বাতিল করে কাঠমান্ডু বিমানবন্দরে ফিরে এসেছে। পরে উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে টার্মিনালে অপেক্ষায় রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ফ্লাইটটির শতাধিক যাত্রী।

আজ রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পরই কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসের সময় ছিল বিকেল ৩টা।

ফ্লাইটটির যাত্রী এসএম নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আজ বিকেল ৪টায় আমাদের ঢাকার ফ্লাইট ছিল। বিমান নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে টার্মিনাল ছেড়ে যায়। রানওয়েতে যাওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎ জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে আবার টার্মিনালে ফিরে আসে বিমান।’

তিনি আরও বলেন, ‘এরপর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে বসিয়ে রাখা হয়েছে। দুই ঘণ্টা ধরে আমরা টার্মিনালে বসে আছি। কিন্তু ফ্লাইট ঠিক হতে কত সময় লাগবে, আমাদের কোনো লাউঞ্জ ব্যবহার করতে দেওয়া হবে কি না কিংবা বিকল্প কোনো ফ্লাইটে নেওয়া হবে কি না—এসব বিষয়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে শুরুতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এতে বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।’

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে ত্রুটি মেরামত করতে ঠিক কত সময় লাগবে, তা এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের মধ্যে যাদের বিজনেস ক্লাসের টিকিট ছিল, তাদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।’

বাবুল আক্তার বলেন, ‘কাঠমান্ডু থেকে দিনে দুইটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে পরিচালিত হয়। প্রথম ফ্লাইটে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। যাত্রীদের ঢাকায় নেওয়ার জন্য পরবর্তী ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি জানান, যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে আনার প্রস্তুতি চলছে। ওই উড়োজাহাজে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসাথে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স   কাঠমান্ডু ফ্লাইট   ফ্লাইট বাতিল   কারিগরি ত্রুটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close