শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      ● মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের      ● দেশকে তাবেদার রাষ্ট্র করতে চাইলে প্রতিরোধ গড়বে বিএনপি : রিজভী      
অর্থনীতি
ফল আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:২১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ফল আমদানির লেটার অব ক্রেডিটে (এলসি) শতভাগ মার্জিনের শর্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ করা যাবে। ডলার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফলের সরবরাহ স্বাভাবিক এবং দাম সহনীয় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট) এ সংক্রান্ত সার্কুলারে সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘শিশু, রোগী, বৃদ্ধ এবং গর্ভবতী মায়েদের নিত্যদিনের খাদ্যতালিকায় ফল একটি অপরিহার্য পুষ্টিকর উপাদান। জনস্বাস্থ্য ও পুষ্টি চাহিদা বিবেচনা করে ফল আমদানি সহজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং ফলের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আসবে বলে আশা করা যায়।’

সার্কুলার আরও বলা হয়, ‘বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ফলের মতো কিছু বিলাসজাতীয় ও আমদানি বিকল্প পণ্যের ওপর শতভাগ নগদ মার্জিন আরোপ করা হয়। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে আসায় ফলের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। তবে অন্যান্য বিলাসজাতীয় পণ্যের আমদানির ক্ষেত্রে ওই সময়ে দেওয়া নিয়ম অপরিবর্তিত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফল আমদানি   এলসি মার্জিন   বাংলাদেশ ব্যাংক   ফলের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close