সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১০০২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার দুইজন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৭৮০ জন।

গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৯ জন, গত ১৫ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৮৯ জন।

গেল ১৫ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৬ হাজার ২৮৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২১ হাজার ৮৮০ জন।

গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত হামের উপসর্গে মোট ৮১৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

গেল ১৫ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম   হামের উপসর্গ   শিশুমৃত্যু   হাম পরিস্থিতি বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close