সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
রাজধানী
সাংবাদিকদের এভিয়েশন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। 

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ ছাড়া পুরো অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট পঁয়ত্রিশ জন সাংবাদিক এ বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিমান চলাচল ও এভিয়েশন খাতের রিপোর্টিং আরও মানসম্মত ও তথ্যবহুল করার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এভিয়েশন   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close