বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
জাতীয়
রোহিঙ্গা সংকটে অর্থনীতিতে চাপ বাড়ছে : সেনাপ্রধান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম আপডেট: ২০.০৮.২০২৬ ২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশকে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোহিঙ্গাদের একটি অংশ মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থানের প্রভাব দেশের বিভিন্ন ক্ষেত্রে পড়ছে। এতে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি মাদক চোরাচালানসহ নানা ধরনের অপরাধের ঝুঁকিও তৈরি হয়েছে। একই সঙ্গে তাদের আশ্রয় ও ব্যবস্থাপনার কারণে জাতীয় অর্থনীতিতেও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের হাতে সনদ তুলে দেন সেনাপ্রধান।

এবারের কোর্সে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক ও করপোরেট খাতের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক জ্ঞান বৃদ্ধির সুযোগ তৈরি করাই এ কোর্সের অন্যতম উদ্দেশ্য।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা সংকট   অর্থনীতিতে চাপ   সেনাপ্রধান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close