বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
শিক্ষা
এসএসসিতে ঢাকা বোর্ডে বিজ্ঞানে প্রথম নারায়ণগঞ্জের বায়েজিদ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে (বালক) প্রথম স্থান অধিকার করেছেন নারায়ণগঞ্জের বায়েজিদ ইবনে ওবায়েদ। এসএসসিতে তার প্রাপ্ত নম্বর বারো শত দুই।

বায়েজিদ ইবনে ওবায়েদ উপজেলার সিদ্ধিরগঞ্জের আঁটি এলাকার বাসিন্দা। সে রাজধানীর ডেমরা এলাকার তিতাস গ্যাস উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা ওয়ায়েদুল ইসলাম ওই স্কুলের প্রধান শিক্ষক। বায়েজিদ পরিবারের বড় সন্তান। তার আরও একটি বোন রয়েছে।

বায়েজিদ জানিয়েছে, সে বুয়েটে পড়তে চায়।

এদিকে গতকাল বুধবার (১৯ আগস্ট) সকালে প্রথম স্থান অধিকারী বায়েজিদ ইবনে ওবায়েদকে শুভেচ্ছা জানাতে সিদ্ধিরগঞ্জের বাসায় যান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি ফুল দিয়ে এবং মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদের বাবা ওবায়েদুল ইসলাম ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক বদরুনাহার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   পরীক্ষা   ফলাফল  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close