বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ভারতের বিদ্যুৎ করিডর বাংলাদেশের মরণফাঁদ      গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার      বিগত সরকারের প্রকল্পের দুর্নীতির তদন্ত হচ্ছে, রিপোর্ট পেলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী      ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেলেও অনেক বেশি মূল্য দিতে হয়েছে : রাষ্ট্রপতি      ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন : প্রধানমন্ত্রী      রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা      সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      
রাজধানী
আনসারের তৎপরতায় সোহরাওয়ার্দী হাসপাতালে দালাল আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা উত্তর সিটির শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে প্রলোভন দেখিয়ে বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার সময় এক দালালকে হাতেনাতে আটক করেছেন আনসারের সদস্যরা। পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে দালাল মো. তুষার খানকে (৪০) আটক করা হয়।

জানা যায়, বহির্বিভাগে এক রোগীকে বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মো. তুষার খান। বিষয়টি টহলরত আনসার সদস্যদের নজরে এলে তারা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি রোগী ভাগিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরবর্তী হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাদের নির্দেশনা অনুযায়ী আটক তুষার খানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে দায়িত্ব পালন করেন আনসারের পিসি মো. সাদেক হোসেন বাচ্চু, এপিসি মো. শফিকুল ইসলাম ও সদস্য মো. আকিদুল মিয়া। 

এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোহরাওয়ার্দী হাসপাতাল   দালাল আটক   রোগী ভাগানো   আনসার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close