বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
বিনোদন
জন্মদিনে প্রিয় মানুষের চমক, আবেগাপ্লুত পূজা চেরী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:৪৯ এএম আপডেট: ২১.০৮.২০২৬ ১:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (২০ আগস্ট) ছিল জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীর জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের কিছু ছবি প্রকাশ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তিনি। পোস্টে জানিয়েছেন, জীবনের বিশেষ একজন মানুষের কাছ থেকে পাওয়া সারপ্রাইজ তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে।

জন্মদিনের দিন দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন পূজা। ছবিতে তাকে রঙিন বেলুন, কেক ও জন্মদিনের বিশেষ আয়োজনে দেখা যায়। ক্যাপশনে প্রিয় মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

পূজা চেরী লেখেন, ‘আমি কখনো জানতাম না, জন্মদিনের এই সারপ্রাইজ আমার হৃদয়কে এতটা গভীরভাবে স্পর্শ করবে। তুমি শুধু আমাকে অবাকই করোনি, আমাকে কতটা মূল্য দিয়ে ভালোবাসো, সেই অনুভূতিও দিয়েছো। আমার এই জন্মদিনের ছোট্ট বিষয়গুলো ও মুহূর্তগুলো এমন এক অভিজ্ঞতা দিয়েছে, যা আমি কখনো ভুলব না।’

তিনি আরও লেখেন, ‘কিছু মানুষ যেমন জীবনের সুন্দর একটি অংশ হতে পারে, তেমনি কিছু মুহূর্ত মনের বিশেষ অংশ হয়ে থাকতে পারে। দুটোই সবসময় একই রকম থাকবে। সবসময় তোমাকে ভালোবাসি। আর নিজেকে শুভ জন্মদিন।’

পূজার এই পোস্ট প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দেন। পাশাপাশি তার জীবনের সেই বিশেষ মানুষটি কে, তা নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন অনেকে।

এর আগে বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে পূজা জানিয়েছিলেন, পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে এবং ইতোমধ্যে তার বাগদানও সম্পন্ন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে নিজেই বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানিয়েছিলেন তিনি।

জন্মদিনে বিশেষ মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাময় সারপ্রাইজে পূজার উচ্ছ্বাস ও আবেগ তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেই ফুটে উঠেছে।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  জন্মদিন   বিশেষ মানুষের সারপ্রাইজ   পূজা চেরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close