বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
লাইফস্টাইল
চুল পড়া রোধে হেয়ার মাস্কের ব্যবহার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:৪৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৬ ১২:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুল পড়ার সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যাই দিন দিন বাড়ছে। অতিরিক্ত কাজের চাপ, মানসিক অশান্তি, আবহাওয়া ও খাদ্যাভ্যাসসহ নানা কারণে এ সমস্যা দেখা দিতে পারে। চুল পড়া কমাতে অনেকে বাজার কিংবা অনলাইন থেকে নানা ধরনের আকর্ষণীয় পণ্য ব্যবহার করেন। তবে সঠিক কারণ না জেনে এসব পণ্য ব্যবহারে সমস্যা আরও বেড়ে যেতে পারে। বর্তমানে চুল পড়াকে শরীরের বিভিন্ন শারীরিক সমস্যার সংকেত হিসেবেও দেখা হচ্ছে।

তাই চুল পড়ার সমস্যাকে অবহেলা না করে নিয়মিত যত্ন নেওয়ার পাশাপাশি চুলকে প্রয়োজনীয় পুষ্টি দিতে ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক।

কী কী মাখবেন?

মেথি ও টক দইয়ের প্যাক

মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে যা চুল পড়া কমায়। আর টক দই মাথার ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে। ২ চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ভাল করে বেটে নিন। এই মেথিবাটার সঙ্গে ৩ চামচ টক দই মিশিয়ে ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করুন। ৩০-৪০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

পেঁয়াজের রস-অলিভ অয়েলের সিরাম

পেঁয়াজ বেটে রস বার করে নিন। এ বার দু’চামচ পেঁয়াজের রস, ১ চামচ অলিভ অয়েল আর ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার এই সিরাম ব্যবহার করলেই বাড়বে চুলের ঔজ্জ্বল্য। চুলের গোড়া মজবুত হবে, চুল পড়ার সমস্যাও কমবে।

নিম ও নারকেল তেলের প্যাক

নিমের অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখে। নারকেল তেলের মধ্যে ৮-১০টি নিমপাতা দিয়ে ফুটিয়ে নিন। তেল ঠান্ডা হলে হালকা গরম অবস্থায় মাথার ত্বকে মালিশ করুন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন।

তবে চুলের ধরন ও সমস্যার ধরন অনুযায়ী উপযুক্ত উপাদান নির্বাচন করা গুরুত্বপূর্ণ। নিয়মিত যত্নের পাশাপাশি অতিরিক্ত চুল পড়া অব্যাহত থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

সূত্র: আনন্দবাজার 


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  চুল পড়া   হেয়ার মাস্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close