শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
আইন-আদালত
ইলিয়াস আলী গুম মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফ কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুমের মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (২৩ আগস্ট) ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর পূর্বে, গেল ৯ আগস্ট ট্রাইব্যুনাল সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। 

প্রসিকিউশন জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপির তৎকালীন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার গুম হন।

নিখোঁজ হওয়ার আগে ইলিয়াস আলী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইলিয়াস আলী গুম   সাইফুর রহমান সাইফ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   বিমানবাহিনীর কর্মকর্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close