রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
প্রবাস
মালয়েশিয়ায় দূতাবাসের ভ্রাম্যমাণ সেবা পেলেন ছয় শতাধিক প্রবাসী
প্রবাস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৩৬ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী কুয়ালালামপুর না গিয়েই দূতাবাসের মোবাইল টিমের মাধ্যমে পাসপোর্ট অ্যানরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিটসহ অন‍্যান‍্য কনস‍্যুলার সেবা পেয়েছেন মালয়েশিয়ার পেনাং রাজ্য ও আশপাশে বসবাসকারী ছয় শতাধিক বাংলাদেশি কর্মী।

বাংলাদেশ হাইকমিশন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সরকারি ছুটির দিনেও বিভিন্ন রাজ্যে গিয়ে মোবাইল কনস‍্যুলার সেবা দেওয়ায় উপকৃত হচ্ছেন প্রবাসীরা। যেসব প্রবাসীরা কর্মস্থল থেকে ছুটি না পাওয়াসহ ৫০০-৬০০ কিলোমিটার দূর থেকে কুয়ালালামপুর দূতাবাসের হেডকোয়ার্টারে এসে সেবা নিতে পারেন না, তাদের কথা চিন্তা করেই দূতাবাসের একাধিক মোবাইল টিম ছুটির দিনেও বিভিন্ন রাজ্যে গিয়ে সেবা দিচ্ছেন।  

এরই ধারাবাহিকতায় ২২ ও ২৩ আগস্ট পেনাং রাজ্য ও আশেপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন‍্য দুই দিনব‍্যাপী মোবাইল কনস‍্যুলার ক্যাম্পের আয়োজন করা হয়। পৃথক ক্যাম্পে দুই দিনে পাঁচ শতাধিক পাসপোর্ট অ্যানরোলমেন্ট, শতাধিক পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিটসহ অন‍্যান‍্য কনস‍্যুলার সেবা দেওয়া হয়।


সেবা নিতে আসা বরিশালের কামাল হোসেন বলেন, ‘যেখানে কাজ করি সেখান থেকে ছুটি না পাওয়ায় কুয়ালালামপুর যেতে পারিনি বিধায় পাসপোর্ট নবায়ন করতে পারছিলাম না। এদিকে ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। দূতাবাসের মোবাইল টিমের মাধ্যমে এখান (পেনাং) থেকে পাসপোর্ট নবায়ন করতে পেরে একদিকে যেমন কুয়ালালামপুর যেতে হয়নি, তেমনি অতিরিক্ত খরচও করতে হয়নি।’

কুমিল্লার মঞ্জুরুল হোসেন বলেন, ‘ভিসা না থাকায় দেশের চলে যাবো। কিন্তু ট্রাভেল পারমিট নিতে কুয়ালালামপুর যেতে ভয় পাচ্ছিলাম যদি বাসে পুলিশের হাতে আটক হই তাহলে আর রক্ষা নাই। পেনাং থেকেই ট্রাভেল পারমিট পেয়ে এখন চিন্তামুক্ত, নিরাপদে দেশে ফিরতে পারবো।’

এদিকে, প্রবাসীদের সেবা সহজ করতে মোবাইল টিম পরিচালনা অব্যাহত থাকবে জানিয়ে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী কর্মীদের অনিয়মিত অভিবাসন পরিহারসহ স্থানীয় আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শও দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী   পেনাংয়ে কনস্যুলার সেবা   মোবাইল কনস্যুলার ক্যাম্প   পাসপোর্ট ও ট্রাভেল পারমিট  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close