সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: হামে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে      জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে : রাশেদ      নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল      ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাক, রাজনীতি চলবে নিজের পথে : দীনেশ ত্রিবেদী      রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের শেষকৃত্য সম্পন্ন      গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      
দেশজুড়ে
চট্টগ্রাম বৃক্ষমেলায় ব্যতিক্রমী আয়োজন ‘অল অ্যাবাউট স্নেকস’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। 

গত ১১ আগস্ট নগরের লালদীঘি মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, বনজ সম্পদ ও পরিবেশ সংরক্ষণবিষয়ক নানা আয়োজন স্থান পেয়েছে। এবারের মেলায় মোট ৫৮টি নার্সারি ও স্টল অংশগ্রহণ করছে।

তবে এবারের মেলায় ব্যতিক্রমী সংযোজন হিসেবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে কুন্ডলী ফাউন্ডেশনের উদ্যোগে, বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজার্ভেশন ফেডারেশনের সহায়তায় ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক সহযোগিতায় স্থাপিত ‘অল অ্যাবাউট স্নেকস’ স্টল।

স্টলটিতে সাপের পরিচিতি, সাপের পরিবেশগত গুরুত্ব, সাপ নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সর্পদংশনের ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে সঠিক করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য ও সচেতনতামূলক উপকরণ প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণরা স্টলটিতে ভিড় করছেন এবং সাপ ও সর্পদংশন বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।

এ বিষয়ে কুন্ডলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সর্পবিদ রেজোয়ানা আরেফীন বলেন, “শত বছর ধরে সাপ সম্পর্কে মানুষের মধ্যে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। যেমন—কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানো যায়, সর্পদংশনের পর শক্ত করে বাঁধন দিতে হয়, দাড়াশ সাপের কাঁটা রয়েছে—এ ধরনের বহু ভুল ধারণা এখনো সমাজে প্রচলিত। এসব ভ্রান্ত ধারণার কারণে মানুষ ভয় পেয়ে নির্বিচারে সাপ নিধন করে চলেছে। আমরা চাই, ভয় ও কুসংস্কারের পরিবর্তে মানুষ বৈজ্ঞানিক তথ্যের মাধ্যমে সাপকে চিনুক এবং সর্পদংশনের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণ করুক।”

স্টলটি পরিদর্শনকারী সরাইপাড়া সিটি করপোরেশন স্কুলের শিক্ষার্থী সিফাত বলেন, “আমরা সবসময় জেনে এসেছি, সাপে কাটলে শক্ত করে বাঁধন দিতে হবে। কিন্তু এখানে এসে সর্পদংশনের ক্ষেত্রে সঠিক করণীয় সম্পর্কে অনেক কিছু শিখেছি। বিশেষ করে রোগীকে তিনটি জিনিস বাধ্যতামূলকভাবে মানতে হবে। যেমন- পানি পান কিংবা খাবার খাওয়া যাবে না, জোরে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করা যাবে না এবং ঘুমানো যাবে না। এর সাথে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার গুরুত্ব জানতে পেরেছি। বাঁধন দেওয়ার ক্ষেত্রেও বিজ্ঞানসম্মত পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা পেয়েছি।”

আয়োজকদের মতে, সাপ বাংলাদেশের প্রতিবেশ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও ভয়, কুসংস্কার ও ভুল তথ্যের কারণে প্রতিবছর অসংখ্য সাপ অপ্রয়োজনীয়ভাবে মারা যায়। একইসঙ্গে সর্পদংশন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তাই সাপ সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা—দুই বিষয়কে সমান গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক জনসচেতনতা তৈরি করা জরুরি।

আয়োজকরা জানান, ‘অল অ্যাবাউট স্নেকস’ স্টলটি বৃক্ষমেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং মেলা মঙ্গলবার (২৫ আগস্ট) পর্যন্ত চলবে। 

সাপ, সর্পদংশন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সঠিক তথ্য জানতে আগ্রহী সবাইকে স্টলটি পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বৃক্ষমেলা ২০২৬   অল অ্যাবাউট স্নেকস   সাপ ও সর্পদংশন   সাপ সংরক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close