ভারতের কলকাতায় জটিল হৃদরোগ চিকিৎসায় ভরসা ও মানবতায় অনন্য ডা. অরিন্দম পান্ডে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দ্রুত অগ্রগতির যুগে একজন ভালো চিকিৎসকের বড় গুণ হলো রোগীর প্রতি আন্তরিকতা এবং মুমূর্ষু সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে এমনই উজ্জ্বল ও আস্থার প্রতিক ডা. পান্ডে। তিনি মানবিক ও রোগীবান্ধব। জটিল হৃদরোগ, জেনারেল মেডিসিন ও ডায়াবেটিস চিকিৎসায় অসাধারণ সাফল্য তাকে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য, বাংলাদেশ, নেপাল ও ভুটানের হাজার হাজার রোগীর কাছে নির্ভরযোগ্য চিকিৎসকে পরিণত করেছে।
ডা. অরিন্দম পান্ডে চিকিৎসা জীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস সম্পন্ন করেন। পরে কলকাতা মেডিকেল কলেজ থেকে জেনারেল মেডিসিনে এমডি ডিগ্রি অর্জন করেন। অসংখ্য চিকিৎসকদের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। কলকাতার ঐতিহ্যবাহী এসএসকেএম হাসপাতাল থেকে কার্ডিওলজিতে এমডি ডিগ্রি লাভ করেন। এর পর স্বনামধন্য আইপিজিএমইআর এবং এসএসকেএম হাসপাতাল থেকে কার্ডিওলজিতে ডিএম ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ নেন।
জ্ঞান পিপাসা ও নতুন প্রযুক্তি শেখার আগ্রহ ডা. পান্ডেকে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ‘সিডার্স-সিনাই হার্ট ইনস্টিটিউট’ থেকে অ্যাডভান্সড স্ট্রাকচারাল হার্ট ডিজিজ ইন্টারভেনশন-এর ওপর উচ্চতর ফেলোশিপ সম্পন্ন করেন। আমেরিকান কলেজ অব কার্ডিওলজি (এফএসিসি) ও ইউরোপীয় সোসাইটি অব কার্ডিওলজি (এফইএসসি)-এর তিনি সম্মানিত ফেলো। ডা. অরিন্দম পান্ডের আন্তরিক ব্যবহার, নিখুঁত রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির কারণে ভারত ও বাংলাদেশের অসংখ্য হৃদরোগী তার ওপর বিশেষ আস্থা রাখেন।
ডা. অরিন্দম পান্ডে কলকাতার ১২৭ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মুকুন্দপুরে মণিপাল হসপিটালস-এর সিনিয়র কনসালট্যান্ট ও ক্যাথল্যাব সার্ভিসের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় হৃদরোগ চিকিৎসার সঙ্গে যুক্ত। তাঁর দক্ষতার মূল ক্ষেত্রগুলোর মধ্যে জটিল এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং (কমপ্লেক্স পিসিআই)। যা ব্লকেজ হওয়া হৃদপিণ্ডের রক্তনালীকে পুনরায় সচল করে। পেসমেকার ও ডিভাইস ইমপ্লান্টে তিনি অত্যন্ত দক্ষ। হার্টের ছন্দ ঠিক রাখতে পেসমেকার এবং নিখুঁতভাবে আইসিডি ও সিআরটি ডিভাইস বসিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন। স্ট্রাকচারাল হার্ট ডিজিজের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই হার্টের জন্মগত ত্রুটি বা ভালভ সমস্যার আধুনিক চিকিৎসা করে থাকেন। ডা. পান্ডে ডায়াবেটিস রোগীদের হার্টের সুরক্ষায় বিশেষায়িত চিকিৎসা প্রদান করেন।
দক্ষ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হওয়ার পাশাপাশি ডা. অরিন্দম পান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অমায়িক ব্যবহার। রোগীকে পর্যাপ্ত সময় দেন। রোগের গভীরতা সহজ ভাষায় বুঝিয়ে বলেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা পরিহার করেন। হৃদরোগ ছাড়াও জেনারেল মেডিসিন ও ডায়াবেটিস চিকিৎসায় তাঁর অসামান্য জ্ঞান রয়েছে। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা একই ছাদের নিচে সামগ্রিক শারীরিক সমস্যার সমাধান পান। বিশেষ করে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের কাছে তাঁর চেম্বার ভরসার কেন্দ্র-বিন্দু। মুকুন্দপুর মণিপাল হসপিটালস ছাড়াও তিনি কলকাতার সিঁথিতে অবস্থিত ব্লেসিংস পলি ক্লিনিকসহ কয়েকটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন।
ডা. অরিন্দম পান্ডে মেধা, অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিকিৎসাসেবা প্রদান করেন। হৃদরোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং রোগীর প্রতি গভীর মমত্ববোধই তাকে বিশেষ আস্থার আসনে বসিয়েছে। তিনি ভারতের কলকাতায় অত্যন্ত সুপরিচিত এবং শীর্ষ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ)। জেনারেল মেডিসিন ও ডায়াবেটিসের জটিল চিকিৎসায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও সফলতা রয়েছে। রোগীদের কাছে তিনি অত্যন্ত বিশ্বস্ত ও বিশেষ আস্থার পাত্রে পরিণত হয়েছেন। হাস্যমুখ ডা. পান্ডের সঙ্গে কথা বলে তার ফ্যান হয়ে যান রোগী ও তাদের লোকজন।
কেকে/ এমএস