রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      ● বিমানের ঢাকা-রিয়াদ রুটের দুই ফ্লাইট স্থগিত      ● চাঁদা না দেওয়ায় বন্ধ বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল      
দেশজুড়ে
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ এএম আপডেট: ০১.০৯.২০২৬ ১০:১৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে রাজিব পরিবহনের বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে অটোরিকশার দুই যাত্রী এবং বাসের দুই যাত্রী রয়েছেন।

দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  জামালপুর   সড়ক দুর্ঘটনা   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close