সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আদালতে      জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: বিপিসি চেয়ারম্যান      
দেশজুড়ে
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে : ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘রাজশাহীতেও একক প্রার্থী নিশ্চিত হবে। স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘দলের চেয়ারম্যানের নির্দেশ, একটা ক্যান্ডিডেট (প্রার্থী) হবে ইনশাআল্লাহ। বিএনপি দেশকে গড়তে জানে। বিএনপি নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। একক ক্যান্ডিডেট সব জায়গায় সুনিশ্চিত হবে, রাজশাহীতেও হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে, স্থানীয়ভাবে বসে প্রার্থীসংক্রান্ত বিষয়গুলোর সমাধান করা হবে। বিএনপির সব ওয়ার্ড, মহিলা কাউন্সিল, মেয়র পদ এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সব পদে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মাদককে জাতির শত্রু উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ‘যারা মাদক নিয়ে আসছে, তাদের মূল সোর্স চিহ্নিত করে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে। মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ 

এ জন্য নতুন আইনও করা হয়েছে বলে জানান তিনি।

ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘যারা ভূমিদস্যু, তাদের উৎখাত করে দেওয়া হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’

দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে মিজানুর রহমান মিনু বলেন, ‘কেউ মব (জনতার সংঘবদ্ধ হামলা বা বিশৃঙ্খলা) সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন এবং পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   বিএনপি   ভূমিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close