সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলা-মামলার হুমকি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলা ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কলাপাতা বার্গারের পরিচালক মামুন শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক দি নিউ নেশনের প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পানাম ফুড পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ তুলে ধরেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ।

সাংবাদিক সিরাজের অভিযোগ, সংবাদ প্রকাশের পরদিন মামুন শিকদার তাকে ফোন করে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে তাকে হামলা ও মামলার হুমকি দেওয়া হয়। 

এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ডও সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের শোনানো হয়।

সিরাজ জানান, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে। এতে একজন সংবাদকর্মী হিসেবে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ কারণে বিষয়টি সোনারগাঁ থানাকে অবহিত করে মামুন শিকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।

জহিরুল ইসলাম সিরাজ বলেন, ‘একজন সাংবাদিক হিসেবে তথ্য যাচাই-বাছাই করে জনস্বার্থে সংবাদ প্রকাশ করা দায়িত্ব। কোনো সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হামলা, মামলা কিংবা ভয়ভীতি দেখানো হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।’

তিনি এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। 

তার অভিযোগ, সংশ্লিষ্ট রেস্টুরেন্ট, বেকারি ও মিষ্টি তৈরির কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। তবে এসব অভিযোগের প্রকৃত সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

এ বিষয়ে কলাপাতা বার্গারের পরিচালক মামুন শিকদার বলেন, ‘আমি কোনো হুমকি দিইনি। আমি শুধু বলেছি, আপনি যে সংবাদ প্রকাশ করেছেন, সেখানে আমার বক্তব্য নেওয়া হয়নি। আমি চাইলে আইসিটি আইনে মামলা করতে পারি।’

এদিকে সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ তার সহকর্মীদের কাছে বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   হামলা   মামলা   হুমকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close