মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      
দেশজুড়ে
সৈয়দপুর রেলওয়ে কারখানা ও চিনি মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সৈয়দপুরের রেলওয়ে কারখানা ও চিনি মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন।

পরিদর্শনকালে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ, ফাউন্ড্রি, প্রোডাকশন, যাদুঘরসহ বিভিন্ন শপের কার্যক্রম ঘুরে দেখেন। এরপর তিনি সেখান থেকে সৈয়দপুর চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন।

এ সময়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস শাহ সুফি নূর মোহাম্মদ, ডাব্লিউ এম মমতাজুল ইসলাম, নীলফামারী জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   রেলওয়ে কারখানা   পরিদর্শন   মার্কিন রাষ্ট্রদূত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close