মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র      তারেক রহমানের সাথে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের      ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’, তারেক রহমানকে ট্রাম্পের চিঠি      বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী      হামে শিশুমৃত্যু হাজার ছুঁই ছুঁই      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩১      জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      
জাতীয়
শান্তি, সম্প্রীতি, উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : পার্বত্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বলেছেন, ‘শান্তি,সম্প্রীতি উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকার উন্নয়নের পূর্বশত হলো শান্তিপূর্ণ অবস্থান, আর এ শান্তি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল ও আঞ্চলিক দলগুলোকে একসঙ্গে কাজ করে উন্নয়ন তরান্বিত করতে হবে।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এ সব কথা বলেন।

পার্বত্য এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও সুপেয় পানির সরবরাহের জন্য বর্তমান সরকার কাজ করবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর নিদের্শনায় আমাদের পাহাড়ে সকল কিছুর সুষম বন্টন নিশ্চিত করবো আর সকলের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাব।’

পার্বত্যমন্ত্রী বলেন, ‘পার্বত্য জেলা নানা ধরণের ফলের জন্য প্রসিদ্ধ আর এ জেলার ফলের উৎপাদন বৃদ্ধি আর সেই সঙ্গে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে এ সরকার কাজ করবে আর কৃষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।’

লাল সবুজের স্বাধীনতাকে লালন ও ধারণ করে আমাদের সকলের সঙ্গে সহবস্থান নিশ্চিত করতে হবে মন্তব্য করে মন্ত্রী সকলের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান। 

এ সময় তিনি পার্বত্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পার্বত্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো.ওসমান গণির সভাপতিত্বে যুগ্ন আহ্বায়ক মুজিবুর রশীদ, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, মো.জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে প্রথমবারের মত বান্দরবানে আগমন করায় পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়   পার্বত্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close