মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
রাজনীতি
মোহাম্মদপুরে শ্রমিক দল নেতা কায়সার ডিবি হেফাজতে
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম
আলী কায়সার পিন্টু

আলী কায়সার পিন্টু

ঢাকা উত্তরের মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আলী কায়সার পিন্টুকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে প্রায় সাত ঘণ্টা তাকে মোহাম্মদপুর থানায় আটকে রাখা হয়েছিল বলে জানিয়েছেন শ্রমিক দলের কর্মীরা।

জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিক দল নেতা আলী কায়সার পিন্টু তার এক কর্মীকে থানায় দেখতে আসেন। এ সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম তাকে থানাতেই থাকতে বলেন। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) মোহাম্মদপুর থানায় এসে তাকে হাতকড়া পরিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

এর আগে সোমবার (৩১ আগস্ট) রাতে বেড়িবাঁধ ভাঙা মসজিদ সংলগ্ন আন্তঃজেলা ট্রাকস্ট্যান্ডে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় আকবর নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আলী কায়সার পিন্টু তাকে দেখতে থানায় আসেন। 

থানায় আসার পর তাকে আর বাইরে যেতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন শ্রমিক দলের কর্মীরা।

শ্রমিক দল কর্মী মো. ওমর ফারুক বলেন, “আকবর নামে একজনকে গতকাল পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনা শুনে আলী কায়সার পিন্টু তাকে দেখতে সকাল সাড়ে ১১টার দিকে থানায় আসেন। তার সঙ্গে আমরাও ছিলাম। থানায় আসার পর পুলিশ জানায়, পিন্টুকে থানায় থাকতে হবে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে কথা বলবেন। সারাদিন থানায় থাকার পর সন্ধ্যার দিকে ডিবি পুলিশ মোহাম্মদপুর থানায় এসে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “৭-৮ ঘণ্টা থানায় থাকলেও পুলিশ আমাদের জানায়নি, তার কী অপরাধ বা কেন তাকে আটক করা হয়েছে।”

এ বিষয়ে কথা বলতে মো. আব্দুল হালিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আলী কায়সার পিন্টু   শ্রমিক দল   ডিবি হেফাজত   মোহাম্মদপুর থানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close